ঝিনাইদহের আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কমিটি গঠন

ঝিনাইদহের ঘোড়শাল ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে মুনুড়িয়া স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেগে এই আয়োজন করা হয়। সেসময় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নিহার রঞ্জনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘোড়শাল ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নৃত্য গোপাল শিকদার, সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বিশ্বাস, কৃষকলীগের নেতা প্রভাত রঞ্জন বিশ্বাসসহ ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীবৃন্দ।

ছবি: বার্তা বাজার

সেসময় ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অশোক বিশ্বাস, সাধারণ সম্পাদক আমিরুল বিশ্বাস, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি উত্তম বিশ্বাস ও সাধারণ সম্পাদক অনাদি বিশ্বাস, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রঞ্জন বিশ্বাস ও সাধারণ সম্পাদক শক্তি পদ বসু নির্বাচিত করে ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়। নেতৃবৃন্দ জানান, আগামী ৩ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।

প্রধান অতিথি ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন বলেন, কোন মতেই সমাজে বিবাদ সৃষ্টি করা যাবে না। রাজনীতির পাশাপাশি সমাজকে মাদক ও বাল্য বিবাহ মুক্ত করতে হবে। সেই জন্য সকলকে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে আগামী দিনে বাংলাদেশকে উন্নয়নের শিখরে পৌছানোর ভীষন ২০২১ বাস্তবায়ন করতে হবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর