বুকপকেটে রাখা পয়সার কল্যাণে বেঁচে গেলেন এক পুলিশ। কারণ সেই পয়সাটিতে গুলি বিদ্ধ হলে তার কোনো ক্ষতি হয়নি। সিনেমার মতো এ ঘটনা বাস্তবেই ঘটল ভারতের উত্তর প্রদেশের ফিরোজাবাদেভ শুক্রবার ভারতের উত্তর প্রদেশের ফিরোজাবাদে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।
এসময় একটি গুলি ওই পুলিশ সদস্যের ‘বুলেটপ্রুফ’ জ্যাকেট ভেদ করে সোজা পকেটে চলে আসে। ‘বুলেটপ্রুফ’ জ্যাকেট ভেদ করতে সক্ষম হলেও পকেটে রাখা পয়সাটিকে ভেদ করে শরীরে প্রকেশ করতে পারেনি গুলিটি। প্রাণে বেঁচে যান ওই পুলিশ।
ভারতীয় সংবাদ সংস্থা সে খবর তাদের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছে। সংবাদ সংস্থাটি জানিয়েছে, ‘নিশ্চিত মৃত্যুর’ হাত থেকে বেঁচে যাওয়া ওই পুলিশের নাম বিজেন্দ্র কুমারের।
রাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম আরটি জানায়, শুক্রবার আন্দোলনকারীরা গাড়িতে আগুন দেয়ার পর পুলিশের দিকে পাথর ছোড়ে। ওই সময় পুলিশ গুলি চালায়। এতে একজন মারা যান ও ৩০ জন আহত হন। বিজেন্দ্র আন্দোলনকারীদের কাছাকাছি থাকায় পুলিশের গুলি তার বুকে লাগে।
এদিকে নতুন জীবন পেয়ে আনন্দে আত্মহারা ২৪ বছর বয়সী বিজেন্দ্র। আমি দ্বিতীয় জীবন পেয়েছি বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
তিনি বলেন, প্রথমে ভেবেছিলাম আমি মারা গেছি। কিন্তু পরে দেখি কোনো ব্যথা অনুভূত হচ্ছে না। রক্ত বের হচ্ছে না।
বুঝলাম বুলেটপ্রুফ ভেস্ট ভেদ করে পকেটের কাছে যেতেই গুলি কিছুটা বেগ হারিয়েছে। এরপর এটি আমার পকেটে রাখা মানিব্যাগ ভেদ করে ওই পয়সাটিতে আঘাত করে। কিন্তু তা আর ভেদ করতে পারেনি গুলি। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে গেলাম।
বার্তাবাজার/কেএ