ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের হামলায় আহত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা তুহিন ফারাবী নিবিড় পরিচর্যা কেন্দ্রেই (আইসিইউ) থাকছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন এ তথ্য জানান।
নাসির উদ্দিন বলেন, কাল সন্ধ্যায় ফারাবীকে লাইফ সাপোর্টে নেওয়া হলেও আজ সকালে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়। তবে অতিরিক্ত দর্শনার্থীর কারণে তার শরীরের কথা চিন্তা করে ওয়ার্ডে নেওয়া হচ্ছে না। আপাতত আইসিইউতে রাখা হয়েছে। সে আজ স্বজনদের সঙ্গে কথাও বলেছে। তার অবস্থা স্ট্রাবল আছে।
এর আগে গতকাল রবিবার (২২ ডিসেম্বর) ফারাবীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে সোমবার সকালে তার ভেন্টিলেটর খুলে দেওয়া হয়। সে সময় তাকে নিউরোলজি বিভাগের কেবিন বা ওয়ার্ডে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বার্তাবাজার/কেএ