পাবনা ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনা ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে ক্যাডেট কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল মোঃ সাইফুর আলম।

এবারের ক্রীড়া প্রতিযোগিতায় ৩২৫ পয়েন্ট পেয়ে ভাসানী হাউজ চ্যাম্পিয়ন ও ২৪৮ পয়ন্টে পেয়ে তিতুমী হাউজ রানার –আপ হওয়ার গৌরব অর্জন করে।

জুনিয়ার গ্রুপে ক্যাডেট ২১৪৪ ক্যাডেট তানভীর, ইন্টারমিডিয়েট গ্রুপে ক্যাডেট ২০৮৪ ক্যাডেট শিফাত এবং সিনিয়র গ্রুপের ক্যাডেট ১৯৮২ হিমেল, ব্যক্তিগতভাবে শ্রেষ্ঠ ক্রীড়া বিদের মর্যাদা লাভ করে।

এসময় আরো উপস্থিত ছিলেন ক্যডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার সরকার, অ্যাডজুটেন্ট মেজর রেদওয়ান, পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, পাবনা চেম্বার অব কমার্স সভাপতি স্বপন চৌধুরী, প্রখর গ্রুপের চেয়ারম্যার প্রখর সরকার, এছাড়া উচ্চপদস্থ সরকারী বেসরকারী কর্মকর্তা ও ক্যাডেটদের অভিভাবক, প্রাক্তন ক্যাডেট এবং প্রিন্ট ও ইলেকট্রানক্র মিডিয়া কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পড়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন মেজর জেনারেল মোঃ সাইফুর আলম।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর