কর্মক্ষেত্রে কৃতিত্ব দেখিয়ে অবদান রাখায় কর্মকর্তাদের পুরষ্কৃত করলেন পুলিশ সুপার

কর্মক্ষেত্রে কৃতিত্ব দেখিয়ে বিশেষ অবদান রাখায় কর্মকর্তাদের পুরষ্কৃত করলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মো: আলমগীর হোসেন।

রবিবার(২২ডিসেম্বর’১৯) সকালে নোয়াখালী জেলা পুলিশ লাইন্সের শহীদ মঈনুল হক হলে পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ পুরষ্কার প্রদান করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পলিশ সুপার (সদর সার্কেল) কাজী মোঃ আবদুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার(বেগমগঞ্জ সার্কেল) মোঃ শাহজাহান শেখ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার,(সদর)খালেদ ইবনে মালেক, সিনিয়র পুলিশ সুপার,(চাটখিল সার্কেল) মিমতানুর রহমান, এএসপি (প্রবি) ও জেলার সকল থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন ইউনিটের ইনচার্জ, বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নভেম্বর/২০১৯ মাসের বিশেষ ক্যাটাগরিতে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে একই থানার এএসআই(নিরস্ত্র)/মোঃ আজিম উদ্দিনও পুরষ্কার লাভ করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর