সাতক্ষীরায় বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ পরিণত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের প্রচেষ্টায় প্রতিবন্ধী ছেলেমেয়ারা এখন সমাজে মূল্যায়িত হচ্ছে।

সোমবার সকালে মহান বিজয় দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে সুইড খাতিমুনেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল প্রতিবন্ধী ছেলেমেয়েদের ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন, সহকারী পরিচালক হারুন-উর-রশীদ, সমাজ সূবক আবুল কালাম বাবলা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ বিপুল সংখ্যক অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর