কর্ণফুলী খালের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকার চরলক্ষ্যা ও শিকলবাহা শাখা খালের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৩ ডিসেবম্বর) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মারুফা বেগমের নেতৃত্বে মইজ্জারটেক এলাকার চরলক্ষ্যা ও শিকলবাহা শাখা খালে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মারুফা বেগম নেলী বলেন, ‘দীর্ঘদিন ধরে সড়কে ফুটপাত ও খাল দখল করে স্থাপনা তৈরি করায় নদীর নাব্যতা হারিয়ে যাচ্ছে, পানি চলাচলে ঘটছে ব্যাঘাত। খালের দুই পাশে গড়ে ওঠা দোকান ও গরু বাজারের ময়লা আর্বজনায় খালটি ভরাট হয়ে যাচ্ছে। ইতোপূর্বে অবৈধ দখলদারদের মৌখিকভাবে খাল ছেড়ে দেয়ার নির্দেশ দেওয়া হলেও তারা শুনেনি। তাই উপজেলা প্রশাসন বাধ্য হয়ে এ অভিযানের নির্দেশ দিয়েছে।’

উচ্ছেদ অভিযানের সময় ও কাল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, উচ্ছেদ অভিযানের নির্দিষ্ট কোন সময় সীমা নেই। যতদিন যেখানে যত অবৈধ স্থাপনা থাকবে। ততদিন তত উচ্ছেদ অভিযান চলবে।

মারুফা বেগম নেলুর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর