সেই তরুনীর মৃত্যুর কারন ইয়াবা নাকি গণধর্ষন!

কক্সবাজারে বেড়াতে গিয়ে অতিরিক্ত ইয়াবা সেবনে মৃত্যুবরণ করা ঢাকার তরুণী স্বর্ণা রশিদ(২১)র মৃত্যু নিয়ে নতুন করে রহস্যের দানা বেধেঁছে। অতিরিক্ত ইয়াবা সেবনে মৃত্যুর কথা উঠে আসলেও মৃত্যুর আগে ওই তরুণী গ্যাং রেপের শিকার হয়েছিলেন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

মৃত্যুর কারণ বের করতে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ইতিমধ্যে স্বর্ণার ময়নাতদন্ত হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন বলেন- ময়না তদন্তে শুধু ইয়াবা সেবন নয়, বন্ধুদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছিলেন কি না তার আলামত সংগ্রহ করেছেন চিকিৎসকরা। পাশাপাশি ইয়াবাও মদ কোত্থেকে কারা কি ভাবে সর্বরাহ করেছে সে বিষয়টিও অনুসন্ধান করা হচ্ছে।

এদিকে কক্সবাজার সদর হাসপাতালের ফরেনসিক বিভাগের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিহত তরুনী একাধিক ব্যক্তির দ্বারা ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট লেখার আগ পর্যন্ত আনুষ্টানিক ভাবে তা বলা যাচ্ছে না। আপাতত ইয়াবার সেবনের বিষয়টির উপর জোর দিচ্ছি আমরা।

ঘটনার আগেরদিন রাতে পরিচালনার দায়িত্বে থাকা শাহনেওয়াজ ও মোঃ রফিক নামের দুই ব্যক্তি প্রায় ২ ঘন্টা উক্ত কক্ষে অবস্থানের বিষয়টি হোটেলে জামানের মূল সত্ত্বাধিকারী জামান নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, ২০১৬ ইং থেকে তালিকাভূক্ত ইয়াবা কারবারী শাহজান আনসারী (ইয়াবা মামলায় কারাগারে) ও তার সহযোগীরা হোটেলটি পরিচালনার দায়িত্ব নিয়ে পতিতাবৃত্তি ও মাদক বিকিকিনিসহ মাদক সেবনের আখড়া বানিয়ে রেখেছে। যা আইনশৃংখলা বাহীনী অবগত রয়েছেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার (২০ ডিসেম্বর) বন্ধুদের সাথে ঘুরতে এসে রহস্যজনক ভাবে মৃত্যু হয় ব্রিটিশ কাউন্সিলের এ লেভেলের ছাত্রী স্বর্ণা রশিদ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর