স্কুলছাত্রী সুমনা হত্যার ঘটনায় নতুন করে গ্রেফতার-৩

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী সুমনাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় নতুন করে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের গ্রেফতার করার পর ব্যাপক জিজ্ঞাসাবাদের পর সোমবার তাদের জেলহাজতে প্রেরন করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, হত্যকারী রিয়াজের পিতা ইয়াসিন হাবিব কনক, মাতা রুকসানা বেগম ও নানা অকছেদ আলী (৬০)। পুলিশ জানায়, রিয়াজের পিতা-মাতাকে গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী রিয়াজের নানা সদর উপজেলার বোচাপুকুর পোকাতি গ্রামের পেয়ার আলীর ছেলে অকছেদ আলীকেও গ্রেফতার করা হয়। এ নিয়ে এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করলো পুলিশ। সুমনা হত্যার ঘটনায় হত্যাকারী রিয়াজ আহম্মেদ কাননের দ্রুত বিচারের দাবিতে সরকারি বালক-বালিকা উচ্চ বিদ্যালয়, সেই সাথে সুমনার সহপাঠি ও শহরের বেশ কয়েকটি বিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচী চলমান রয়েছে।

ইতিমধ্যে তারা জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম ও পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোশফেকুর রহমান জনান, রিয়াজের পিতা-মাতা ও নানা জিজ্ঞাসাবাদে গুরুত্বপুর্ন তথ্য প্রদান করে। পরবর্তিতে রিমান্ডের মাধ্যমে তাদের জিজ্ঞাসাবাদ করার পর হত্যাকান্ডের মটিভ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর সুমনা প্রতিবেশী রিয়াজের বাড়িতে যায়। এর পর ৪ দিন নিখোজ থাকার পর গত বৃহস্পতিবার রাতে রিয়াজের বাড়িতে মাটি খুড়ে সুমনার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ রিয়াজকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর অন্যান্যদের গ্রেফতার করে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর