ফরিদপুরের আলফাডাঙ্গায় ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা সদরের আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আউয়াল আকনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন,পৌর মেয়র সাইফুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সোলায়মান আহমেদ ও সদর ইউনিয়নের চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও আলফাডাঙ্গা উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আউয়াল আকন বার্তা বাজারকে জানান, উপজেলার ২৬ টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতার ৩৯ টি ইভেন্টে অংশগ্রহণ করছে।
বার্তাবাজার/এমকে