সারা দেশের ন্যায় পঞ্চগড়েও করতোয়া নদীর বাধেঁর ধারে গড়ে ওঠা অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।এর ধারাবাহিকতায় আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ হতে পঞ্চগড়ের তুলার ডাঙা এলাকায় করতোয়া নদীর বাধেঁর ধারে গড়ে ওঠা অবৈধ বসতি ও স্হাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার গোলাম রাব্বানী।এসময়ে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান সহ প্রশাসনের কর্মকর্তারা।
তিনি বলেন সারা দেশের ন্যায় পঞ্চগড়েও নদীর ধারে গড়ে ওঠা অবৈধ বসতি ও স্হাপনা উচ্ছেদ করা হচ্ছে। তবে এখানে আমরা নির্বিঘ্নে কাজ করছি। লোকজন সেচ্ছায় তাদের বাড়ি-ঘর ভেঙে অন্যত্র চলে যাচ্ছে। কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। আর হবেও না বলে মনে করছি।
উল্লেখ্য যে করতোয়া নদীর ধারে গড়ে ওঠে প্রায় ৯৫ টি বসতি। কিন্তু সাবিনা নামের এক বাসিন্দার অভিযোগ কিছুদিন আগে নোটিশ দিয়েছিল জেলা প্রশাসন ও পৌরসভা। এই সময়ে অন্যত্র চলে যাওয়া সম্ভব না। আমরা গরীব মানুষ। আমাদের দ্বারা জমি কিনে বাড়ি করা সম্ভব না। এত টাকা পাব কই। আমারা কোথায় যাব এই শীতের দিনে।
তবে জেলা প্রশাসন জানিয়েছে এখানকার মানুষের জন্য রাজারডাঙা গুচ্ছ গ্রামে অথবা তাদের পছন্দ মত যে কোন সরকারি আশ্রায়নে বন্দবস্ত করা হবে।
বার্তাবাজার/এমকে