ডাকসুতে হামলা: মুক্তিযুদ্ধ মঞ্চের সম্পাদক মামুনসহ আটক ২

মুক্তিযুদ্ধা মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক মামুনসহ ২ জনকে গতরাতে রাজধানী থেকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

এরআগে আজ সোমবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে ডাকসু ভিপি নূরের ওপর হামলাকারীদের দলীয় পরিচয় যাই হউক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা মঞ্চ সরাসরি আওয়ামী লীগের সাথে জড়িত নয়। হামলায় যার নাম এসেছে সে ছাত্রলীগ থেকে বহিস্কৃত।

ওবায়দুল কাদের জানান, এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য স্বরাষ্টমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। ডাকসু ভিপির ওপর হামলা নিন্দনীয় বলেও মন্তব্য করেন তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর