ডাকসু ভিপি নুরুল হক নুরের ও ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদ।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্তর থেকে মিছিলটি শুরু হয়ে কলা ও মানবিকী অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ হয়ে ডেইরি গেটে গিয়ে শেষ হয়েছে। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয় শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. শাকিল উজ্জামান বলেন, ‘ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করছি।
এদেশ স্বাধীন হয়েছিল দেশের সকল অন্যায় অবিচার দূর করার জন্য। তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চের নামে ভারতের দালালদের বিচারের অাওতায় আনতে জোর দাবি জানান তিনি।
উল্লেখ্য, রবিবার (২২ডিসেম্বর) দুপুর ১টার দিকে (ডাকসু) (ভিপি) নুরুল হক নুরের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী হামলা চালিয়েছে বলে জানা যায়।
বার্তাবাজার/এমকে