শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বড় ভাই মানিক গাজীর লাঠির আঘাতে ছোট ভাই খোকন গাজী (৫৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। ঘটনাটি ঘটেছে পৌর শহরের বাসটার্মিনালের পাশে ২২ ডিসেম্বর রোববার সকাল ৮ টার দিকে।
এ ঘটনায় মামলার প্রধান আসামী মানিক গাজীসহ ৪জনকে গ্রেফতার করেছে শ্রীবরদী থানার পুলিশ। এব্যাপারে শ্রীবরদী থানায় মানিক গাজী ও তার মেয়ে সাব-ইন্সপেক্টর রিমা আক্তার লিমাসহ ৭জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শ্রীবরদী পৌর শহরের সাতানী শ্রীবরদী এলাকার বাসিন্দা মৃত আব্দুল আওয়াল গাজীর ছেলে দুই ভাই মানিক গাজী ও খোকন গাজী। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।
রোববার সকাল ৮ টার দিকে খোকন গাজী স্ত্রী পুত্র নিয়ে বাসটার্মিনালের পাশে বাসা দখল করতে গেলে মানিক গাজী ও ছেলে মেয়েরা তাদের উপর হামলা চালায়। এসময় মানিক গাজী ও তার লোকদের ইটপাটকেল আর লাঠির আঘাতে গুরুতর আহত হন খোকন গাজীর ছেলে সাগর গাজী, স্ত্রী শামছুন নাহার ও মেয়ে কাঞ্চন বেগম। এসময় পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে আশপাশের লোকজন তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় আহতদের অবস্থা আশংকাজনক হলে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে খোকন গাজী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এব্যাপারে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে মানিক গাজী, তার ছেলে সাদ্দাম গাজী, জামাতা সাকিব হোসাইন ও তার বাবা আলেক জান্ডারকে গ্রেফতার করে। এব্যাপারে নিহতের ছেলে সোহাগ গাজী বাদী হয়ে মানিক গাজী ও তার মেয়ে সাব-ইন্সপেক্টর রিমা আক্তার লিমাসহ ৭জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পরই অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অপরাপর আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
বার্তাবাজার/এমকে