ইছামতি নদীর দু’পাড়ে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু

সারাদেশের ন্যায় পাবনায় ঐতিহ্যবাহী ইছামতি নদীর দু’পাড়ের অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আজ সোমবার বেলা ১০ টার সময় ডিসি রোডের ব্রিজ থেকে ২ কিঃমিঃ নদীর উভয় পাশে বেদখলদারদের উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড।

ছবি- বার্তা বাজার

এসময় বুলডোজার দিয়ে পাকা স্থাপনাগুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। যারা নিজেদের স্থাপনা সরিয়ে নিচ্ছেন তাদেরকে সাধুবাদ জানান। এবং কার্যক্রমে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনে আওতায় অনা হবে।

ইছামতি দুপাড়ে অবৈধ বসত বাড়ি যত দিন থাকবে তত দিন উচ্ছেদ চলমান থাকবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড।

এদিকে সাধুবাদ জানিয়ে ঐতিহ্যবাহী ইছামতি নদী প্রবাহমান করার দাবীতে ইছামতি নদী উদ্ধার আন্দোলন এর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর