পঞ্চগড় সদরে ৬ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। শিশুটিকে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ধর্ষক আশরাফুল (২৩) একই এলাকার রফিকুল ইসলামের ছেলে ।
গতকাল রোববার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের হটরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সুত্র জানায়, শিশুটি খেলা করার সময় তার চাচাতো ভাই আশরাফুল শিশুটিকে খাওয়ানোর কথা বলে কোলে তুলে বাড়ির পার্শ্বের বাশঁ ঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
এরই মধ্যে শিশুটি চিৎকার করলে ধর্ষক আশরাফুল শিশুটিকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষনিক শিশুটি বাড়িতে গিয়ে কান্নাকাটি করে তার মাকে ঘটনাটি খুলে বলে। শিশুটির মা রক্তক্ষরণ দেখতে পেয়ে তাৎক্ষনিক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ উম্মে হোমায়রা জানান, শিশুটিকে ধর্ষন করায় তার রক্তক্ষরণ শুরু হয়েছে। আমরা তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়েছে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আবু আক্কাস জানান, ধর্ষককে আটককের অভিযান অব্যাহত রয়েছে।
বার্তাবাজার/এমকে