শ্রীনগরে ভূমি কর্মকর্তা কর্তৃক ঘুষ দাবী, প্রতিবাদে ভূমি অফিস ঘেরাও!

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সিংপাড়া ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ বুলবুল হোসেন মোল্লা দোকান মালিক মোঃ ফারুক শেখসহ একাধীক ব্যক্তির কাছে ঘুষ দাবী করলে ওই ভূমি অফিস ঘেরাও করে স্থানীরা।

গত ২২ ডিসেম্বর রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার সিংপাড়া গ্রামে অবস্থিত সিংপাড়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে এঘটনা ঘটে। প্রায় দুই ঘন্টারও অধিক সময় ভূমি অফিস ঘেরাও করে ঘুষ দাবী ও নেওয়ার প্রতিবাদ এবং ওই কর্মকর্তার অপরাসন চেয়ে ভূমি অফিস ঘেরাও করে রাখে স্থানীয়রা।

ভূক্তভোগীরা বলেন, রোডের পাশে আমাদের সম্পত্তির মাথায় দোকান উঠাতে গেলে প্রতি দোকান মালিকের কাছ থেকে ৫০ হাজার করে ঘুষ দাবী করে ভূমি অফিসের বুলবুল হোসেন মোল্লা। কিছু লোকের কাছ থেকে ২০ হাজার ও কিছু লোকের কাছ থেকে ৩০ হাজার টাকা করে ঘুষ নিয়ে বাকী টাকা না দেওয়া পর্যন্ত দোকান তুলতে দেয় নাই তিনি। ঘুষের জন্য দোকানের কাজ বন্ধ করে অকথ্য ভাষায় গালিগালাজও করেছে।

পরে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসীসহ আমরা ওই ভূমি অফিস ঘেরাও করে এর প্রতিবাদ জানাই। এরকম রাক্ষুশে ঘুষখোর ভূমি কর্তকর্তা আমরা চাই না। এক একটা নামজারী করতে ২০ থেকে ৩০ হাজার টাকা নিয়েও সময় মত নামজারী করে দেয় না সে। আমার সাধারণ জনগণ কোথায় যাবো? এ বিষয়ে সিংপাড়া ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ বুলবুল হোসেন মোল্লা সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।

শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে অনীহা প্রকাশ করে মৌখিক ভাবে বলেন, নায়েবের বিরুদ্ধে যদি কেউ লিখিত অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর