কিশোরগঞ্জে ১০১৫ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানিক দল কিশোরগঞ্জ সদর থানাধীন মনিপুরঘাট এলাকা থেকে মাদক বিরোধী অভিযানে সদর থানাধীন মনিপুরঘাট কাটাখালী এলাকার মো কলিমউদ্দিনের ছেলে মাদক ব্যাবসায়ী মো : জহির (৪২) একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মাদক ব্যাবসায়ী মো : বিল্লাল (২৪) নামের দুই মাদক ব্যাবসায়ীকে এক হাজার পনের পিস ইয়াবাসহ আটক করেছে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এম শোভন খান এর নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস টিম রবিবার (২২ ডিসেম্বর) রাত নয়টার মনিপুরঘাট এলাকায় অভিযানে একই এলাকার মো কলিমউদ্দিনের ছেলে মাদক ব্যাবসায়ী মো : জহির এবং গিয়াস উদ্দিনের ছেলে মাদক ব্যাবসায়ী মো :বিল্লাল নামের দুই মাদক ব্যাবসায়ীকে এক হাজার পনের পিস ইয়াবাসহ আটক করেছে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এম শোভন খান জানান, জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, ছিনতাই, হত্যা,নারীধর্ষন সহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকাণ্ড নির্মূলের ক্ষেত্রে কিশোরগঞ্জ র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস টিম রবিবার (২২ ডিসেম্বর) রাত নয়টার মনিপুরঘাট এলাকা থেকে ১০১৫ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা করেছে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এম শোভন খান বলেন, র‍্যার তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, ছিনতাই, হত্যা,নারীধর্ষন সহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকাণ্ড এবং ভেজাল বিরোদ্ধে অাপোষহীন অবস্হানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কতৃক ইতিমধ্যে বিশেষ ভাবে প্রসংশিত হয়েছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত উক্ত দুই আসামী মাদক ক্রয় বিক্রয়ের কথা স্বীকার করে। উক্ত ঘটনা সংক্রন্তে আসামিদের বিরোদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কিশোরগন্জ সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর