সাভার ডিইপিজেড ফায়ার সার্ভিসের অক্লান্ত পরিশ্রমে একতা বোর্ড মিলস নামের কার্টুন কারখানার আগুন সম্পূর্ণ নির্বাপন এবং আনুমানিক ৩০ লক্ষ টাকার মালামাল উদ্ধার সম্ভব হয়েছে।
তবে ইতোমধ্যে আগুনে ৪ লক্ষ টাকার কার্টুন ও কার্টুন তৈরীর কাঁচামাল পুড়ে গেছে জানালেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওহিদুল ইসলাম।
রবিবার রাত ৯টা ৫০ মিনিটে শিমুলিয়ার গোহাইলবাড়ি রণস্থল এলাকায় জনৈক বাবুলের মালিকানাধীন কার্টুন তৈরির ফ্যাক্টরীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এব্যাপারে মুঠোফোনে ওহিদুল ইসলাম জানান, রবিবার (২২ ডিসেম্বর) রাত ৯টা ৫১ মিনিটে আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি এলাকার একতা বোর্ড মিলস এ অগ্নিকান্ডের খবর পাই। তৎক্ষনাৎ আমার নেতৃত্বে ডিইপিজেড ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুনে মুভ করে এবং ঘটনাস্থলে পৌঁছে ডিইপিজেড ফায়ার স্টেশনের অগ্নিসেনারা আগুনের চারিপাশ থেকে ‘এটাক’ করে বিরতিহীন অক্লান্ত পরিশ্রম করে রবিবার দিবাগত রাত ১২:৩০ আগুন সম্পূর্ণ নির্বাপন করতে সক্ষম হন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বোর্ড তৈরির কাঁচামাল থেকেই অগ্নিকান্ডের সৃষ্টি উল্লেখ করে ডিইপিজেড এর এই চৌকস কর্মকর্তা আরও জানান, অগ্নিকান্ডে আনুমানিক ৪ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে এবং আনুমানিক ৩০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
জনগণের জীবন ও সম্পদ রক্ষায় সাভার ডিইপিজেড ফায়ার সার্ভিস সর্বদা অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি।
ভিডিও আসতেছে…….
বার্তাবাজার/এমকে