জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠক আজ

জাতীয় ঐক্যফ্রন্ট- এর স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠক ডেকেছেন জোটের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সোমবার সকাল সাড়ে ১০টায় ড. কামাল হোসেনের সভাপতিত্বে তার মতিঝিলের চেম্বারে এ বৈঠক হবে।

জাতীয় ঐক্যফ্রন্ট’র দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ডাকসু ভিপি নুরুল হক নূরের ওপর হামলা ও ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তির দিনে কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর