নিরীহ মানুষের ওপর আর লাঠি চালাতে পারবনা: পুলিশ

সংশোধিত নাগরিকত্ব আইনের প্র’তিবাদ চলছে সব মহলেই। একাধিক রাজনৈতিক নেতা থেকে সেলিব্রিটি হয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাও শামিল হয়েছেন মোদী সরকারের নয়া আইনের বি’রুদ্ধে। এর মধ্যে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে বিনা অনুমতিতে ঢুকে পড়ে লাঠিচার্জ করে ছিল পুলিশ।

এই ঘটনায় পরিস্থিতি আরও বিগড়ে যায়। দেশজুড়ে বি’ক্ষোভ প্রদর্শন হিং’সাত্মক রূপ নেয়। চিত্রতারকা থেকে শিক্ষাবিদ, প্রত্যেকেই পুলিশের ভূমিকার প্রবল নি’ন্দা করেছেন। তা সত্ত্বেও বেঙ্গালুরুর হাসপাতালে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছুড়ে প্র’তিবাদীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ।

কিন্তু এবার সেই বেঙ্গালুরু পুলিশেরই একাংশ সিএএ এবং এনআরসির প্র’তিবাদে ধর্নায় বসেছে। এই পুলিশকর্মীদের বক্তব্য, নিরীহ মানুষের ওপর আর লাঠি চালাতে পারবেন না তাঁরা। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি এই মুহূর্তে প্রবল ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, পুলিশের খাকি উর্দি একদল পুলিশকর্মী মাটিতে বসে স্লোগান দিচ্ছেন।

তাঁদের কারও কারও হাতে প্ল্যাকার্ড। তাতে এনআরসি এবং সিএএ বিরোধী স্লোগান লেখা। একজনের হাতের কাগজে হিন্দিতে লেখা, নিরীহদের ওপর লাঠিচার্জ আমাদের দ্বারা হবে না। এখনও পাকা খবর না জানা গেলেও, মনে করা হচ্ছে তাঁরা বেঙ্গালুরু পুলিশের নিচুতলার কর্মী।

এমনও খবর আসছে যে এই পুলিশকর্মীরা প্র’তিবাদকারীদের সমর্থন করছে। দিল্লি, উত্তরপ্রদেশ থেকে যখন পুলিশের নিষ্ঠুরতার খবর আসছে তখন বেঙ্গালুরুর বিপরীত চিত্রটি নিঃসন্দেহে চমকপ্রদ।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর