নগরীর চান্দগাঁও থানা এলাকায় আরাকান সড়কের পার্শ্ববর্তী কিছু দোকানে ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা।
রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চান্দগাঁওয়ে বাহির সিগন্যাল এলাকায় আল আমিন বারিয়া মাদ্রাসার সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বাহির সিগন্যাল আল আমিন বারিয়া মাদ্রাসার সামনে সড়কের পাশে একটি গ্যারেজ সহ কিছু দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কালুরঘাট ও চন্দনপুরা স্টেশনের তিনটি গাড়ি কাজ করছে।
জসিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইন থেকে আগুনের সূত্রপাত ঘটেছে এবং অগ্নিকান্ডে ১০-১২টি দোকান পুড়ে গেছে। বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের নির্দিষ্ট কারণ তদন্ত শেষে বলা যাবে।
বার্তা বাজার / ডব্লিও.এস