ইবিশিস নির্বাচনে কাঙ্খিত ফল না পাওয়ায় শাপলা ফোরামের অনুসন্ধান কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির নির্বাচন-২০২০ এ সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্বেও প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম মনোনীত প্যানেল কাঙ্খিত ফল অর্জন করতে না পারার কারণ উৎঘাটন এবং ভবিষ্যতে কাঙ্ক্ষিত ফল নিশ্চিত করতে করনীয় নির্ধারনে ৩ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক রেজওয়ানুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানুকে আহ্বায়ক করে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন বাংলা বিভগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ ও গণিত বিভাগের অধ্যাপক মিজানুর রহমান।

এ বিষয়ে জানতে চাইলে শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, শাপলা ফোরাম যেন কখনোই নির্বাচনী সংকটের মধ্যে না পড়ে সে লক্ষ্যে প্রতিষ্টাকালীন তিনজন সদস্যকে বর্তমান বাস্তবতা পর্যালোচনা করে সুপারিশ প্রনয়নের জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও শাপলা ফোরাম কাঙ্খিত ফল অর্জন করতে ব্যর্থ হয় বলে জানা যায়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর