ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মশাল মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিপি নুর ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মশাল মিছিল করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রাবি শাখা।

রবিবার সন্ধ্যায় রাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের পিছন থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান রাস্তাগুলো প্রদক্ষিণ করে বুদ্ধিজীবী চত্তরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আবদুল মজিদ অন্তর বলেন, মুক্তিযুদ্ধ মঞ্চের নামে কিছু সন্ত্রাসী ও বর্তমান সরকারের দালাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাবেশের ওপর হামলা চালিয়েছে। তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ভিপি নূর অন্যায়ের প্রতিবাদ করেছে বলে তার ওপর হামলা কিন্তু প্রশাসন নীরব। যারা মুক্তিযুদ্ধ মঞ্চ নাম দিয়ে হামলা করে, তারা মুক্তিযুদ্ধাদের অবমাননা করছে। এমনকি প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে রাজাকারের তালিকাভুক্ত করেছে সরকার। মুক্তিযুদ্ধ মঞ্চ ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় চোর।

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রাবি শাখার আহ্বায়ক মাজহারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক মোর্শেদুল আলম ও ছাত্র ফেডারেশন রাবি শাখার সভাপতি মোহাব্বত হোসেন মিলন।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর