ফুটপাতের গরম কাপড়ের দোকানে নিম্ন আয়ের মানুষের ভিড়

দেশের সর্ব উত্তরের জেলা ও হিমালয়ের পাদদেশে অবস্থিত জেলা পঞ্চগড়ে বেড়েই চলেছে শীতের প্রকোপ।মৃদ্যু শৈত্যপ্রবাহের দাপট এতটাই বেড়েছে যে প্রায় নাজেহাল হয়ে পড়েছে জনজীবন। আর এই শীতে গরম থাকতে জেলার বিভিন্ন এলাকায় পুরানো গরম কাপড়ের দোকানগুলোতে নিম্ন আয়ের মানুষজনদের ভিড় করতে দেখা গেছে।

ফুটপাতে পুরানো কাপড়ের দোকানে কথা হয় রবিউলের সাথে। তিনি “বার্তা বাজার” কে জানান, কয়েকদিন ধরে ঠান্ডা অনেকটাই বেড়ে গেছে। নতুন শীতের কাপড় কেনার সামর্থ না থাকায় ছেলে মেয়ের জন্য পুরানো কাপড়ের দোকানে শীতের কাপড় নিতে এসেছি।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রবিবার (২২ ডিসেম্বর)সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.১ ও সকাল ৯ টায় সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একই দিন দুপুর ১২ টায় রেকর্ড করা হয় ১২ দশমিক ৭ এবং বিকেল ৩ টায় সর্বচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

এদিকে, রবিবার (২২ ডিসেম্বর) সকাল থেকেই এ জেলায় সূর্যের মুখ দেখা মিলেনি। কনকনে শীতের সঙ্গে হিমালয় কাছে হওয়ায় হিমেল হাওয়া শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে তুলেছে।

ফলে চরম দুর্ভোগের কবলে পড়েছে সাধারণ মানুষের পাশাপাশি জেলার ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষজন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে তাদের। এদিকে ঠাণ্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ বয়স্করা।

চলতি মৌসুমে এ পর্যন্ত সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে যে পরিমাণ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন ভুক্তভোগী মানুষজন।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর