ফরিদপুরের আলফাডাঙ্গায় হঠাৎ আবহাওয়া পরিবর্তন হওয়ায় শীত জেঁকে বসেছে।এই শীতের কারণে পৌর বাজারসহ উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন হাটবাজার গুলোতে দেখা যাচ্ছে শীতের কাপড় বিক্রির ধুম।বেলা বাড়ার সাথেই নিম্ন আয়ের মানুষেরা ভীড় করছেন ফুটপাতের দোকান গুলোতে।পাশাপাশি বিপনী বিতানগুলোতেও দেখা গেছে শীতের কাপড় ক্রয় করতে।
পৌর বাজারের বিপনী বিতানগুলোতে আলাপ করে জানা গেছে, এবার শীতের শুরুতেই শীতের কাপড়ের চাহিদা কম ছিল।গত ৩/৪ দিন যাবত হঠাৎ ঘন শৈত্যপ্রবাহের কারণে শীতের কাপড়ের চাহিদা কিছুটা বেড়েছে।কিন্তু ঘন শৈত্যপ্রবাহের কারণে কর্মজীবী মানুষেরা হাটবাজারে আসলেও প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাহির হচ্ছে না।
রবিবার (২২ ডিসেম্বর) উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম হাটে ফুটপাতের দোকান গুলোতে ঘুড়ে দেখা যায়, বেলা বাড়ার সাথে সাথেই ফুটপাতের দোকান গুলোতে জমে উঠেছে পুরাতন কাপড় বিক্রির ধুম।
পুরাতন কাপড় ক্রয় করতে আসা অটো ভ্যান চালক মিরাজ মোল্যা জানান, আমি নিম্ন আয়ের মানুষ,ফুটপাতে বসা কয়েকটি কাপড়ের দোকান ঘুরে আমার জন্য ১৫০ টাকা দিয়ে একটি শীতের কাপড় ক্রয় করেছি এবং আমার দুই সন্তানের জন্য দুইটি শীতের কাপড় ক্রয় করে নিয়ে যাচ্ছি।
এবছর এসব শীতের কাপড় দিয়ে শীত নিবারণ হয়ে যাবে।
পুরাতন কাপড় বিক্রেতা সুরোজ মিয়া,জসিম মোল্যা ও রজব আলী জানান, আমরা শীত সিজন এলেই শীতের কাপড় ক্রয় করে এনে ফুটপাতে শীতের কাপড় বিক্রি করি।শীতের কাপড় বিক্রি করে নিয়মিত ৪শ’ থেকে ৫শ’ টাকা আয় করতে পারি।তা দিয়েই আমাদের সংসার খরচ হয়ে যায়।
বার্তাবাজার/এইচ.আর