কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং নয়াবাজার বসত-বাড়িতে অভিযান চালিয়ে ৩০হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে বিজিবি।
আটক ব্যক্তি উপজেলার হোয়াইক্যং নয়াবাজারের পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ আব্দুল গফুর (৩০) এবং মোহাম্মদ আলীর পুত্র মোঃ রবি আলম বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।
বিজিবি অধিনায়ক জানান, ২১ ডিসেম্বর রাত ১১টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং নয়াবাজারের পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ আব্দুল গফুর (৩০) এবং মোহাম্মদ আলীর পুত্র মোঃ রবি আলমের বসত-বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়ি থেকে সন্দেহ জনক দুই ব্যক্তিকে আটক করে। তাদের স্বীকারোক্তি মতে। খাটের নীচ হতে ৩০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা যায়।
তিনি আরো জানান, ধৃতদের সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
বার্তাবাজার/এইচ.আর