বগুড়ার শেরপুরের শালফা বাজারে ইনছান ট্রেডার্সের তত্ত্বাবধানে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।রোববার(২২ ডিসেম্বর) সন্ধ্যায় আলহাজমোবাহেজ আলী প্রামানিকের সভাপতিত্বে ব্যাংকের মোড়ক সংবলিত ফিতা কেটে ব্যাংকের উদ্বেধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাচ্ বাংলা ব্যাংক বগুড়া রিজিওনের রিজিওনাল হেড কে এম হাফজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, শালফা এজেন্ট ব্যাংকের স্বত্ত্বাধিকারী ইনছান আলী, ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক বগুড়ার এরিয়া ম্যানেজার মো. তৌফিকুল ইসলাম, সিনিয়র সেলস ম্যানেজার এসএম মিজানুর রহমান, মো. আফতাব হোসেন, উপজেলা আওয়ামীলীগের কোষাধক্ষ বিশিষ্ট ব্যাবসায়ী নজরুল ইসলাম ফকির, সদস্য আবু তাহের মীর, শালফা টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের প্রভাষক মো. আব্দুর রশিদ, আব্দুল বাছেদ, বুলবুল ইসলাম, খানপুর ইউনয়িন ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ, ব্যবসায়ী রফিকুল ইসলাম, এনামুল হক, ছাত্রলীগ নেতা রাসেল মীর প্রমূখ।
ব্যাংকের স্বত্বাধিকারী মো. ইনছান আলী জানান, গ্রামের সুবিধা বি ত মানুষগুলোর কথা ভেবেই এই প্রত্যন্ত গ্রাম শালফায় ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক প্রতিষ্ঠা করেছি। এখানে মানুষ অন্যান্য ব্যাংকের মতই সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। এছাড়াও বিদেশ থেকে পাঠানো টাকার ৩% মুনাফা সহ উত্তোলন করতে পারবে। তাই গ্রামের সর্ব সাধারণকে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকে একাউন্ট খোলার আহবান জানাচ্ছি।
বার্তাবাজার/এইচ.আর