টাঙ্গাইলে নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির মহোৎসব

টাঙ্গাইলের সদর উপজেলাধীন উত্তর তারুটিয়া পৌলী নদীর তীরে ভেকু বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে মাটি বিক্রির মহোৎসব চলছে। অবৈধ মাটি কাটায় আশপাশের এলাকায় বর্ষা মৌসুমে ব্যাপক ভাঙনের কবলে পড়ে শতাধিক পরিবার ভিটেবাড়ি ছাড়া ও শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। গত বর্ষা মৌসুমে নদী তীর সংলগ্ন রাস্তা ভেঙে ফসলী জমিতে বন্যার পানি ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

সরেজমিন দেখা যায়, পৌলী নদীতে ভেকু বসিয়ে অনিয়মতান্তিক ভাবে মাটি কাটার ফলে স্থানীয় শহররক্ষা বাঁধ হুমকীতে পড়েছে। ইতোপুর্বে এসব মাটি ব্যবসায়ীরা অপরিকল্পিতভাবে মাটি কাটার ফলে সামান্য দূরে অবস্থিত বরুরিয়া ব্রিজটি দেবে ভেঙে গেলে মারাত্নক ভোগান্তির শিকার হয় এলাকাবাসী। তদুপরি একটি প্রভাবশালী মহল প্রতিবছর ভেকু বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

এলাকাবাসী জানায়, স্থানীয় উজ্জল, সেলিম সহ প্রভাবশালী এ মহলটি প্রশাসনকে তোয়াক্কা না করে দেদারছে চালাচ্ছে অবৈধভাবে মাটি কর্তন ও বিক্রির মহোৎসব। মাটি খেকোরা পুংলী নদী থেকে কর্তন করা কোটি টাকার মাটি বিভিন্ন স্থানে বিক্রি করছে। ভেকু দিয়ে মাটি কাটার কারণে পাশর্^বর্তী এলাকার জন সাধারণ নানা ভোগান্তি পোহাচ্ছে।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি অবগত নই। তবে অভিযোগ পেলে অবৈধ মাটি কর্তনকারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর