দুর্ঘটনায় আহতের ৮ দিন পর পুলিশ কর্মকর্তার মৃত্যু

মানিকগঞ্জের সিংগাইর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কফিল উদ্দিন শ্রদ্ধার সাথে শেষ বিদায় জানানো হয়েছে। রোববার বাদ যোহর তার মরদেহ থানা কম্পাউন্ডে আনা হলে উপজেলার পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও জন-সাধারণ উপস্থিত থেকে তাকে শেষ শ্রদ্ধা জানান। এসময় স্থানীয় সাংসদ মমতাজ বেগম এমপির পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান।

এসআই মোঃ কফিল উদ্দিন সিংগাইর থানায় কর্মরত থাকা অবস্থায় গত ১৪ ডিসেম্বর ফোর্ড নগর(ধল্লা) পুলিশ ফাঁড়ির সামনে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে মূমুর্ষ অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। তিনি আটদিন হাসপাতালে অচেতন অবস্থায় থাকার পর রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা জান। এসআই কফিল উদ্দিনের বাড়ি জামালপুর।

সিংগাইর থানার ওসি আব্দুস সাত্তার মিয়া জানান, দুর্ঘটনার ট্রাকটি উদ্ধার করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপারকে আটক করা যায়নি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর