ব্র্যাকের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যার ফজলে হাসান আবেদ সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি ছিলেন ক্ষণজন্মা পুরুষ, সৃজনশীল মানুষ। তার শূন্যতা পূরণ হবে না।
আজ আর্মি স্টেডিয়ামে স্যার আবেদের জানাজায় অংশ নিয়ে সাংবাদিকদের মির্জা ফকরুল এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, পৃথিবীতে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে যারা কাজ করেছেন তার মধ্যে স্যার আবেদ একজন। গ্রামীণ অর্থনীতি, নারীর ক্ষমতায়ন ও শিক্ষা ক্ষেত্রে তার অবদান অবিস্মরণীয় বলেও উল্লেখ করেন তিনি।
বার্তা বাজার/এম.সি