কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ও হোসেন্দী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য ইউনুস আলী মাসুদ কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার দড়িপাড়া গ্রামের মৃত মাওলানা ইলিয়াস আলীর ছেলে। রবিবার বিকালে তাকে ময়মনসিংহে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জানা যায়, শনিবার রাতে কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে উপজেলার ভূইয়া বাজারের পাশের একটি ধান ক্ষেতে ফেলে রাখে। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে ময়মনসিংহে রেফার্ড করা হয়। গতকাল রবিবার বিকালে ময়মনসিংহে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, কে বা কারা তার ওপর হামলা করেছে তা এখনও জানাতে পারেনি তবে আমরা বিষয়টি দেখছি।