কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। আজ দুপুরে জেলার সদর উপজেলার যশোদল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দুুপরে রেললাইন পারাপার হওয়ার সময় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারসিন্দুর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। পরে রেলওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি আব্দুর রহমান বিশ্বাস জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর