যুবকদের ক্ষমতায়ন শিক্ষা ও প্রশিক্ষণ কর্মশালায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকার সাভারে ‘যুবকদের ক্ষমতায়ন শিক্ষা ও প্রশিক্ষণ’ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী এ সময় বলেন, বাংলাদেশে আওয়ামীলীগকে পরাজিত করার মতো কোন দল নেই। নতুন করে নির্বাচন চাওয়া বিএনপি’র পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। তারা শ্রেফ নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য মাঝে মাঝে সরকার পতনের হুঁশিয়ারি দেয়। আন্দোলনে ব্যর্থ বিএনপির এখন পায়ের নিচে মাটি নেই এবং কর্মীশূন্য দল বিএনপি এখন ভেঙ্গে চুরমার হয়ে গেছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগে শেখ হাসিনার বিকল্প এখনো তৈরি হয়নি। তিনি দলকে যেভাবে সংগঠিত করেছেন আওয়ামী লীগ অনেক বড় দলে রূপান্তরিত হয়েছে। দলকে আরো চাঙ্গা করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

এসময় তিনি আরো জানান, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু বিএনপি নেতারা বলছেন পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নয়।

কর্মশালায় এসময় উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক আনোয়ারুল ইসলাম সরকার প্রমুখ সহ আরো অনেকে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর