সিরাজগঞ্জে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৪৭৯ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা।

রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র‌্যাব সদর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার প্রণব কুমার সরকার।

আটককৃতরা হলেন- নরসিংদী জেলার সাহেব প্রতাব গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. সাইদুর রহমান (৩২), সিলেট জেলার সমপাশি গ্রামের মো. নূর ইসলাম মিয়ার ছেলে মো. রুবেল (১৯) ও কুষ্টিয়া জেলার চার মাইল গ্রামের মৃত ফয়জুদ্দিনের ছেলে মো. দুলাল মিয়া (২৮)।

প্রণব কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিত্তে শনিবার রাতে জেলার সলঙ্গা থানাধীন র‌্যাব-১২ ক্যাম্পের সামনে ফাঁকা জায়গার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ওই তিন ব্যবসায়ীকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪৭৯ বোতল ফেনসিডিল, চাবিসহ এক কাভার্ড ভ্যান, তিনটি মোবাইল সেট, চারটি সিম কার্ড ও নগদ ৫৫০০ টাকা জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর