নিজ মন্ত্রণালয়ে শুভেচ্ছাসিক্ত ওবায়দুল কাদের

নিজ মন্ত্রণালয়ে শুভেচ্ছাসিক্ত হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রবিবার দুপুর বেলা সাড়ে ১২টায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে যান ওবায়দুল কাদের, তারপর মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা আওয়ামী লীগে ফের নির্বাচিত সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান।

অন্যাদের মধ্যে শুভেচ্ছা জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক, বিআরটিএ চেয়ারম্যান ড কামরুল আহসান প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর