১৪ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে ১৪ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

আগামী সোমবার ২৩ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ক্লাস ও পরীক্ষাসমূহ বন্ধ থাকলেও অফিস সমূহ আগামী ২৪ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ নিশ্চিত করেছেন।

তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে বলে জানিয়েছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদার। তিনি জানান, শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে আবাসিক হল সমূহ খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর