দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের। শীতকাল এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে কাতর হয়ে যায়। খাবারের চেয়ে ও তাদের শীত নিবারণ অতিপ্রয়োজন হয়ে পড়ে।
শৈত্যপ্রবাহের রুক্ষতা থেকে রক্ষা পাওয়ার ন্যূনতম ব্যবস্থাপনাও তাদের থাকে না। ফলে অসহায় ও হতদরিদ্রদের কষ্ট কেবল বেড়েই যায়। বৃদ্ধ, শিশু ও ফুটপাতের গরিব মানুষ গরম কাপড়ের অভাবে মারাও যায়। হাড় কাঁপানো শীতের কবল থেকে তাদের রক্ষা করা এবং সামর্থ্যের ভিত্তিতে সাহায্য-সহযোগিতার হাত প্রসারিত করা প্রত্যেক মানুষ দায়িত্ব।
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কয়েকটি সেচ্ছাসেবী সংগঠন বরাবরই প্রতিবছর অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়ায়। তারই ধারাবাহিকতায় এ বছরও তারা শীতবস্ত্র বিতরনের উদ্যোগ গ্রহন করে,এবং সিরাজদিখান উপজেলা সহ পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় যেখানে সবচেয়ে বেশি শীত অনুভূতি হচ্ছে সেখানে সাতটি ইউনিয়নে শীতবস্ত্র বিতরনের সিদ্ধান্ত নেয়,২১ ও ২২ ডিসেম্বর প্রথম পর্বে তারা তেতুলিয়ার সাতটি ইউনিয়নে দুইদিনব্যাপী প্রায় ১০০০ হাজার মানুষের মাঝে কম্বল ও শীতের পোশাক বিতরন করে।
বার্তাবাজার/এমকে