সিজেডএম জিনিয়াস বৃত্তি পেলো ইবির ১৩১ শিক্ষার্থী

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) বৃত্তি পেলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৩১ শিক্ষার্থী। রবিবার (২২ ডিসেম্বর) বিজ্ঞান ভবনের ১৪০ নম্বর কক্ষে এ বৃত্তিপ্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান। এসময় তিনি বলেন, যাকাত ধর্মীয় প্রক্রিয়ায় সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে অসহায় মানুষের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

সিজেডএম এর মহাব্যবস্থাপক মুহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নজিবুল হক, সাবেক প্রক্টর ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান, প্রক্টর (ভারপ্রাপ্ত) ও ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, ফলিত পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ তৌফিক এলাহী, আল-ফিক্হ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন প্রমুখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর