বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঝিনাইদহে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে এইচ এস এস সড়কে জেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করে জেলা জাতীয়তাবাদী মৎসজীবী দল।
দলটির জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহবায়ক এস এম মশিয়ুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব এম এ মজিদ, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক এ কে এম ওয়াজেদ, যুগ্ম আহ্বায়ক কাজী মামুন-উল-হুদা, সদস্য মনিরুজ্জামান আকাশ, মৎস্যজীবী দল নেতা তৌকির আহমেদ লিখন, বাদশা বুলবুল, এস এম টিটন, সমীর কুমার। অনুষ্ঠান পরিচালনা করেন মৎসজীবী দল জেলা শাখার সদস্য সচিব শাহনেওয়াজ সুমন।
বক্তারা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন। সেই সাথে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে এগিয়ে আসার আহবান জানান।
বার্তাবাজার/এমকে