বড়দিন উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে গীর্জার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

আসন্ন শুভ বড়দিন-২০১৯ উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে গীর্জার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী জেলা পুলিশের আয়োজনে রোববার (২২ ডিসেম্বর) বেলা ১১ টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) শেখ বিল্লাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন , ক্যাথলিক চার্চ সভাপতি রূপচাঁদ বাঢ়ৈসহ চার থানার অফিসার ইনচার্জ, সাতটি ক্যাথলিকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম বলেন, নিছিদ্র নিরাপত্তার মধ্যদিয়ে ও যথাযথ ভাবগাম্বিজ্যের মাধ্যমে বড়দিন উদযাপন করা হবে। প্রতি গীর্জায় একজন এসআই, চারজন পুলিশ সদস্যসহ সার্বক্ষণিক একজন ইনস্পেক্টর দায়িত্ব পালন করবে। এছাড়া সাদা পোশাকে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম আরও বলেন, প্রতি গীর্জায় ভলান্টিয়ার নিয়োগের পরামর্শ প্রদান করা হয়েছে। যারা আমন্ত্রিত অতিথিবৃন্দকে দেখভাল করবে। তারা অপরিচিত কাউকে দেখলে বা সন্দেহ হলে তাৎক্ষণিক পুলিশকে জানাবে। বড়দিন উদযাপন উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি। যে কোনো অপ্রিতকর ঘটনা এরাতে সার্বক্ষণিক প্রস্তুত আমরা। কোন প্রকার গুজবে কান দিবেন না। পুলিশ সব সময় আপনাদের পাশে আছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর