রাবি’র সিওয়াইবির নতুন কমিটি : সভাপতি মুন্না, সম্পাদক প্রিতম

কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস) এর যুব সংগঠন কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) এর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার (রাবি) ২০২০ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোহাম্মাদ দোলোয়ার হোসাইন মুন্নাকে সভাপতি ও মনোবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জে.এম. তৌহিদুন নুর প্রিতমকে সাধারণ সম্পাদক করে ৪৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জণ সমাদ্দার মিলনায়তে (টিএসসিসিতে) কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস) ও কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত কনজুমার রাইটস এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনফারেন্স-২০১৯ শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়।

সিসিএস এর নির্বাহী পরিচালক ও সিওয়াইবির কেন্দ্রীয় সভাপতি পলাশ মাহমুদের অনুমোদনে কমিটি ঘোষণা করেন সিওয়াইবির রাবি শাখার উপদেষ্টা ও বঙ্গবন্ধু হল প্রাধ্যক্ষ ড. রওশন জাহিদ। নব নির্বাচিত এই কমিটি আগামী ১ বছর দায়িত্ব পালন করবে।

নতুন কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি ইউসুফ আলী রকি, সোমা খাতুন, সালমান ফারসি ও মোছা: লুৎফা খাতুন। যুগ্ম-সম্পাদক হিসেবে আহমাদুল্লাহ, আশরাফুল ইসলাম শাওন, মো: মোকবুল হোসাইন মেহেরাব ও নুসরাত জাহান আভা। সাংগঠনিক সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, অর্থ সম্পাদক মো: শাহাদাত হোসাইন, সহ-অর্থ সম্পাদক সারজিল আহমেদ, অফিস সম্পাদক ওবায়দুল হক, সহ-অফিস সম্পাদক মো: সাব্বির শেখ। অন্যান্য সম্পাদকদের মধ্যে রয়েছেন সাংস্কৃতিক সম্পাদক সাদিয়া হোসাইন, সহ-সাংস্কৃতিক সম্পাদক আয়েশা সিদ্দীকা, আইসিটি সম্পাদক সাব্বির আহমেদ তন্ময়, সহ-আইসিটি রিপন আহমেদ, প্রকাশনা সম্পাদক সোহরাব হোসেন, সহ-প্রকাশনা সালমান আহমেদ, প্রেস ও মিডিয়া সম্পাদক মো: রিয়াদ ইসলাম, সহ-প্রেস ও মিডিয়া আব্দুল কাইয়ুম, আইন সম্পাদক ফেরদৌসি আলী জীল, সহ-আইন মো: কামরুজ্জামান, পরিকল্পনা ও প্রশিক্ষণ সম্পাদক মো: রবিউল ইসলাম, সহ-পরিকল্পনা ও প্রশিক্ষণ সাইদুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক ফজলুল হক, সহ-শিক্ষা ও গবেষণা খাইরুল ইসলাম দুখু, ছাত্র কল্যান সম্পাদক শামিমা আক্তার, সহ-ছাত্র কল্যান সাওদা জামান রিশা, ক্রিড়া সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-ক্রিড়া মাহফুজ আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রাজু আহমেদ জীবন, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি মো: রাজীব শেখ, সমাজ কল্যান সম্পাদক মনির রুহানি, সহ-সমাজ কল্যান অনন্যা তাসনিম, প্রচার সম্পাদক: সিরাজুম মুনিরা তন্নী, সহ-প্রচার: রিপন আহমেদ।

এছাড়া ৭ জন কার্যনির্বাহী সদস্য হলেন, রিফাত আরা কনা, আনিকা শর্মিলা ঐশী, আমিনুল ইসলাম, শিরিন আলম রিতি, আরাফুর রহমান, মো: মাহমুদুল ইসলাম, ইমরোজ, মোহাম্মদ তানজিল ইসলাম।

উল্লেখ্য, সিওয়াইবি বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ভোক্তা অধিকার সংস্থা কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস) এর যুব শাখা। সংগঠনটি দীর্ঘদিন ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ইবি, চবি, রাবি, ববি, খুবি, বেরোবি, বশেমুরবিপ্রবি, হাবিপ্রবি, যবিপ্রবি ও গণবিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার বাস্তবায়নে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ।।প্রেস বিজ্ঞপ্তি।।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর