সাবাস পাবনাবাসী সাবাস। ইছামতি নদীর দু‘পাড়ে বস-বাসকারীরা নিজেদের পাকা ঘরবাড়ী, দোতলা, তিন তলা পাকা বিল্ডিং নিজ খরচে সরিয়ে নিয়ে ইছামতি নদীর জায়গা খালি করে দিচ্ছেন।
রবিবার দুপুরে পাবনা সদর উপজেলার কাচারীপাড়া মহল্লার কদমতলা ব্রিজের দু‘পাশে এ দৃশ্য দেখা যায়। ব্রিজ সংলগ্ন “পারভেজ নিবাস ” এর মালিক সাবেক তহশিলদার টিপু জানান, ইছামতি নদীর দু‘পারের জায়গা খালি করার জন্য প্রশাসন থেকে মাইকিং করা হয়েছে। মাইকিং এ বলা হয়েছে আগামী ২৩ ডিসেম্বর/১৯ থেকে প্রশাসন উচ্ছেদ অভিযান চালাবে।
এ মাইকিং হওয়ার পর আমরা আমাদের প্রায় অর্ধকোটি টাকার দ্বিতল ভবন নিজেরাই ভেঙ্গে নিয়ে যাচ্ছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধা দেখাতেই এ কাজ করছি।
বার্তাবাজার/এমকে