পাবনার ইছামতি নদী তীরের বৈধ বাড়ি-ঘর উচ্ছেদ বাতিলের দাবীতে মানববন্ধন

পাবনার ইছামতি নদীর তীরের বৈধ বাড়ি ঘর উচ্ছেদ বাতিলের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ রবিবার বেলা সাড়ে ১১ টার সময় পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় এলাবাবাসী বক্তব্যে বলেন একতরফা ও বিতর্কিত নদী পরিমাপ করার কারণে আমরা অপূরণীর ক্ষতির সম্মুখীন হয়েছি এবং আমাদের উপরে অন্যায়ভাবে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আমাদের রেকর্ডসহ হালনাগাদ খাজনা খারিজ বর্তমান থাকায় ও সঠিক পরিমাপ না করে নদীর একপাড়ের মানুষের ক্ষতিগ্রস্থ করা হচ্ছে। তাই কাগজপত্র দেখে সঠিক নদী সীমানা নির্ধারন পূর্বক উচ্ছেদ অভিযান করার অহবান জানান এলাকাবাসী।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী হাতে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর