কক্সবাজারে প্রেমিকের সাথে ঘুরতে এসে বৃটিশ কাউন্সিলের স্বর্ণা রশিদ নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত তরুনী রাজধানী ঢাকার কোতোয়ালী চকবাজারের ৭ নম্বর বেগম বাজার এলাকার ধনাঢ্য ব্যবসায়ী হারুন উর রশিদ পাপ্পুর মেয়ে। অতিরিক্ত ইয়াবা সেবনের ফলে তরুনীর মৃত্যু হয়েছে বলে দাবী করেন কক্সবাজার সদর হাসপাতালের ডাঃ শাহীন।
এঘটনায় নিহত স্বর্ণার কথিত প্রেমিক ঢাকার ২২ সিদ্ধেশ্বরী রোডের মনিমান টাওয়ারের বাসিন্দা আলী রেজা খানের ছেলে ওয়ালী আহমদ খানকে আটক করে কারাগারে প্রেরন করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে স্বর্ণাসহ ১১ জনের একটি দল কক্সবাজার কলাতলী হোটেল জামানে কক্ষ ভাড়া নেয়। সন্ধ্যার দিকে সৈকত থেকে হোটেলে ফিরে এসে মাদক সেবন করে। মাদক সেবনের এক পর্যায়ে স্বর্ণা রশিদ অজ্ঞান হয়ে পড়লে তাকে কক্সবাজার সদর হাসপালে নেয়া হয়। সেখানকার চিকিৎসক তরুনীর মৃত্যু নিশ্চিত হলে কক্সবাজার থানায় পুলিশকে সংবাদ দেয়। পুলিশ আসার আগেই বাকীরা সটকে পড়ে হাসপাতাল থেকে। ওয়ালী আহমদ খান নামক এক যুবক কে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করে।
কক্সবাজার হাসপাতালের ডাঃ শাহীন জানান, শুক্রবার সন্ধ্যার পর স্বর্ণাকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি দেয়া হলে তার সহপাঠীরা ঢাকায় ফিরে যাবার কথা বলে ভর্তি না করে ফিরে যান। আধ ঘন্টা পরে রাত সাড়ে ৯টার দিকে মেয়েটিকে নিয়ে আবারো হাসপাতালে আসেন। ততক্ষতে স্বর্ণা মৃত্যুর কোলে ঢলে পড়েন। প্রাথমিক ভাবে অতিরিক্ত ইয়াবা সেবনের ফলে তরুণীত মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
শনিবার বিকেলে তরুনীর পোস্ট মর্টেম শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার মডেল থানার ওসি (অপারেশন) মোঃ ইয়াছিন।
বার্তা বাজার / ডব্লিও.এস