যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (যবিপ্রবিশিস) ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আজ রবিবার (২২ ডিসেম্বর) শিক্ষক সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোট প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থীর তালিকাও প্রকাশিত হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমিনুর রহমান স্বাক্ষরিত চূড়ান্ত প্রার্থীর তালিকাতে সভাপতি পদে বিগত কার্যনির্বাহী পরিষদের সভাপতি অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। পদে দুইজন প্রার্থী কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ড. মো আসিফ নাসিরী ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাাগের চেয়ারম্যান প্রকৌশলী ড. মো আমজাদ হোসেন।
এছাড়াও সহ সভাপতি পদে জীবপ্রযুক্তি ও জেনেটিক প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হাসান ও পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ড. সাইবুর রহমান মোল্যা, সহ সাধারণ সম্পাদক পদে ড. মো ওবায়েদ রায়হান ও মো. আব্দুস সামাদ, কোষাধ্যাক্ষ পদে ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারাভাবে নির্বাচিত), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দীপা রায় (বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত), সদস্য পদে আবীদ হোসেন খান, ড. সুজন চৌধুরী, মো আনাস আলী, মো হাবিবুর রহমান, ফাতেমা তুজ জোহরা, ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস ও ড. মো. আজিজুর রহমান খান।\
বার্তাবাজার /এইচ.আর