ইশ্বর কবিতা যেন বিক্রি না হয় সস্তায় : সাহিন আক্তার কারিকর

ছন্দ- ছন্দহীন শব্দতালের একঘেয়ামি প্রেম, বিরহ, জীবনমুখী ধর্মীয় প্রকৃতি… রুপক আর
বৈঠকের পর বৈঠক দূষণ প্রতিরোধ ভাল্লাগেনা।
কী হবে কাগজে লিখে, ছুঁড়ে ফেলে দাও
সস্তা ভাবনার বিক্রি ভালো।
সহসা আর বলতে ভালো লাগে না “ভালোবাসি”
একই কথা সাতশো কোটি মানুষ কেন, একই রকম ভাবে বলে নতুন কিছুই নেই।
কুড়ি টাকা দিয়ে মোনালিসার ছবি কিনে
সমগ্র ইতালি কেনার সংকল্প কি আর ভালো লাগে?
কিংম্বা সেই প্রতিদিন, কী রে চাকরি পেলি? চাকরি কী হবে? লিখে দিন চলবে, একটাও তো এখনও পর্যন্ত প্রকাশিত হল না…?
ভাবনার কলমে নাকি সংসার চলে না, দাদু ও মাঝে মাঝে বলে বউ ও টিকবে না,বাংলা ভাষার অকাল এখন?
সময় পরিবর্তন এ আবার কেউ বলে লেখার ধরণ পাল্টাতে। তাই…
নতুন শতাব্দীর মুখাপেক্ষায় কবির চোখ এ
নতুন কিছুই অপেক্ষায়
ড্রেনে গোলাপের পাপড়ি, আর সদ্যোজাত কন্যাভ্রুন কম দেখা গেলেও কনডমের রংবাজী
সব শেষ, সেই একই ভাবনায় সমস্ত জড়তা ছুঁড়ে ফেলে দিই গঙ্গায়,
ইশ্বর শুধু এইটুকু প্রার্থনা, যারা লিখচ্ছে তারা যেন বিক্রি না হয় সস্তায়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর