সম্পত্তি লিখে না দেয়ায় বাবাকে মারধর, ছেলে গ্রেফতার

সাতক্ষীরার আশাশুনিতে ছেলের নির্যাতনের অভিযোগে পিতার করা মামলায় পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে আশাশুনি থানার পুলিশ পিতার দায়ের করা মামলায় পুত্র মোঃ জিয়াউর রহমানকে উপজেলার মনিপুর গ্রামের তার বাড়ি থেকে আটক করে।

আটককৃত মোঃ জিয়াউর রহমান উপজেলার মনিপুর গ্রামের অহেদ গাজির ছেলে।

আশাশুনি থানার এস আই সঞ্জীব সমদ্দার জানান, অহেদ গাজীর স্ত্রী ৯ বছর আগে মারা যায়। তারপর থেকে তার দুই পুত্র ও তাদের স্ত্রী তাকে ভরনপোষণ না দিয়ে বাড়ি থেকে বের করে দেন।

সকল সম্পত্তি ছেলে ও তাদের স্ত্রীর নামে লিখে দিতে চাপ দেন এমনকি বাড়িতে পায়ে শিকল দিয়ে বেধে রাখেন পিতা অহেদ গাজিকে।

পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে মুক্ত করে। গত ৫ ডিসেম্বর তাকে সকল সম্পত্তি লিখে দিতে চাপ দেন এবং না দেওয়ায় দুই পুত্র ও তাদের স্ত্রী তাকে লাঠি দিয়ে মারপিট করে। রড দিয়ে মারপিট করে এবং পুত্র বঁধুরা গলায় গামছা দিয়া হত্যার চেষ্টা করে। ঘরে থাকা নগদ টাকা নিয়ে যায় এবং বিভিন্ন হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়।

এ ঘটনায় অহেদ গাজি পিতা মাতার ভরনপোষণ আইন ২০১৩ এর ৫ সহ পেনাল কোডের ৪৪৭/৩২৩/৩০৭/৩২৫/৩৮০/৪২৭/৫০৬ ধারায় থানায় ১৬ নং মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আশাশুনি থানা তাকে গ্রেফতার করে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর