চুনারুঘাটে ইসলামী ফ্রন্টের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী র‍্যালি অনুষ্ঠিত

এ দেশের সুন্নী মতাদর্শের ও মুক্তিযোদ্ধের চেতনায় বিস্বাসী একক জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে চুনারুঘাট মিছিল সমাবেশ অনুষ্টিত।

শনিবার (২১ ডিসেম্বর) বিকালে স্থানীয় উপজেলা কার্য্যালয়ে এক সভা চুনারুঘাট উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মোঃ ইয়াকুত মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস এম সুলতানের পরিচালনায় অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি কাজী মাওলানা আবুল খায়ের সানু, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আত এর সাধারন সম্পাদক মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম তরফদার।

বক্তব্য রাখেন উপজেলা ইসলামী ফ্রন্টের যুগ্ন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তালুকদার দুলাল, শাহ মোঃ কুতুব উদ্দিন আখনজী, অর্থ সম্পাদক কাজী মোঃ জামাল, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা শেখ জামাল আহমদ, প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল হান্নান মোল্লা, দপ্তর সম্পাদক মাওঃ মোঃ জিল্লুর রহমান, মাওলানা মোঃ আল আমিন, প্রচার সম্পাদক মাওঃ আব্দুল মুকিত শাহিন, হাজী আব্দুল খালেক, মাওঃ মোঃ গিয়াস উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ ক্বারী মোঃ নুরুল ইসলাম দুলাল, চিকিৎসা সম্পাদক কাউছার আহমদ তালুকদার,জেলা ছাত্রসেনার সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হাফিজ আহমদ তালুকদার, সাবেক ছাত্রনেতা মাওঃ মোঃ বিলাল মিয়া, মোঃ রহমত আলী, উপজেলা ছাত্রসেনার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মোঃ জাবেদ মিয়া প্রমূখ।

পরে চুনারুঘাট পৌর শহরে এক বিশাল প্রতিষ্ঠা বার্ষিকী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মধ্য বাজারে পথসভার মাধ্যমে সভা সমাপ্ত হয়।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর