কক্সবাজারের টেকনাফে পাহাড় কাটা ও সরকারি কাজে বাঁধা প্রদানের দ্বায়ে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা গোলাম সরওয়ার মিন্টুকে আটক করে পুলিশে দিয়েছে হোয়াইক্যং বিট অফিস।
হোয়াইক্যং বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদের দায়ের করা মামলায় (মামলার নং ৬৯/ ২০-১২-১৯ ইং) শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল আলম।
হোয়াইক্যং বিট অফিস সূত্র জানায়, শুক্রবার (২০ ডিসেম্বর) উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী এলাকার তুলাতুলি পাহাড়ে সাবেক জামায়াত নেতা গোলাম সরওয়ার মিন্টুর নেতৃত্বে একদল লোক পাহাড় ও গাছ কাটার সংবাদ পেয়ে হোয়াইক্যং বন বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমদ তার টিম নিয়ে ঘটনা স্থলে পৌছে। এসময় বাঁধা প্রদান করলে উক্ত জামায়াত নেতা গোলাম সরওয়ার সহ তার সহযোগীরা লাটিসোঠা নিয়ে বনবিট র্কমর্কতা সৈয়দ আশিক আহমেদ ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের মারধর করে। ঘটনার সংবাদ পেয়ে অতিরিক্ত ফোর্স ঘটনা স্থলে পৌছে জামায়াত নেতা গোলাম সরওয়ার মিন্টুকে আটক করে।
বিট কর্মকর্তা আশিক জানান, গোলাম সরওয়ার একজন বন খেকো। তিনি ইতিপূর্বেও বন মামলায় হাজত বাস করছেন। এছাড়া তার বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে সরকারি পাহাড় ও গাছ কাটার অভিযোগ রয়েছে।
বার্তাবাজার /এইচ.আর